• Mon. Sep 14th, 2026

যাত্রীদের জন্য বড় উপহার পুজোর আগে, শিলিগুড়ি জংশনে চালু ডরমিটরি ও আধুনিক লাউঞ্জ

পুজোর আগেই যাত্রীদের জন্য বড় উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। সোমবার সকালে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের দোতলায় মহিলা ও পুরুষ যাত্রীদের জন্য পৃথক ডরমিটরি উদ্বোধন করা হল। যাত্রীদের বিশ্রাম ও রাত্রিযাপনের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। ডরমিটরি পরিষেবা চালু হওয়ায় দূরদূরান্ত থেকে শিলিগুড়িতে আসা যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

এদিন ১৪টি বেড বিশিষ্ট জেন্টস ডরমিটরি, ৬টি বেড বিশিষ্ট লেডিস ডরমিটরি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের জন্য ৪টি বেড বিশিষ্ট স্টাফ ডরমিটরি উদ্বোধন করা হয়। সাধারণ যাত্রীদের জন্য মোট ২০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৩০০ টাকায় ১২ ঘণ্টার জন্য ডরমিটরি বুক করা যাবে। বাস টার্মিনাসে এসেই এই পরিষেবা বুক করার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি এদিন ২৯টি থ্রি-সিটার সোফা নিয়ে তৈরি নতুন ওয়েটিং লাউঞ্জও উদ্বোধন করা হয়। সেখানে যাত্রীদের জন্য একাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে টেলিভিশন এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্ট। পাশাপাশি ভিআইপি লাউঞ্জও চালু করা হয়েছে। সেখানে ২০ টাকা প্রতি ঘণ্টায় বসার সুবিধা পাবেন যাত্রীরা। খুব শীঘ্রই উদ্বোধন হওয়া এই লাউঞ্জগুলির কয়েকটিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন