• Fri. Jul 31st, 2026

সরকারি আবাসন প্রকল্পের অনুদানের কিস্তির টাকা স্বেচ্ছায় ফেরত দিয়ে সততার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন শিপ্রা দত্ত।

সরকারি আবাসন প্রকল্পের অনুদানের কিস্তির টাকা স্বেচ্ছায় ফেরত দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেমারি-১ নম্বর ব্লকের বাসিন্দা শিপ্রা দত্ত। একই পরিবারে দ্বিতীয়বার আবাসন সুবিধা পাওয়ার পর, অতিরিক্ত অর্থ সরকারি তহবিলে ফেরত দেওয়ার জন্য তিনি নিজেই বিডিও-র কাছে আবেদন জানালেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি ওই উপভোক্তার সততা প্রশংসিত হচ্ছে চারদিকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে সংশ্লিষ্ট পরিবারের স্বামীর নামে আবাসন প্রকল্পের ঘর বরাদ্দ হয়। কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষে পুনরায় স্ত্রী শিপ্রা দত্তের নামেও ঘর বরাদ্দ হয় এবং প্রথম কিস্তির টাকা তাঁর অ্যাকাউন্টে জমা পড়ে। বিষয়টি জানতে পেরে শিপ্রা দেবী কোনো দ্বিধা-দ্বন্দ্বে ভোগেননি। নিজে থেকে সরকারি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিডিও-র কাছে লিখিত আবেদন জমা দেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিপ্রা দেবীর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং নিয়ম মেনে টাকা ফেরত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা গৌতম বল জানান, “অভিযোগ ছিল যে পঞ্চায়েত স্তরে অনিয়ম বা স্বজনপোষণের কারণে ডাবল ঘর পাওয়া যাচ্ছে। তবে শিপ্রা দেবী নিজে থেকে এগিয়ে এসে ঘরের টাকা ফেরত দিতে চাইছেন, যা অত্যন্ত প্রশংসনীয় এবং সততার বড় দৃষ্টান্ত। এতে প্রমাণিত হচ্ছে যে, তৃণমূল কংগ্রেস আমলে অনিয়ম হয়েছিল তা সত্ত্বেও মানুষ আজও সচেতন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন