প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভার ১০ দিনের মাথায় সিঙ্গুরে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জানুয়ারি সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। তারই প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার সিঙ্গুরের লোহাপট্টিতে হুগলি ও আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল নেতারা বৈঠকে বসেছিলেন। দলের বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ব্লক ও টাউনের নেতারা উপস্থিত ছিলেন। সিঙ্গুরে পরিত্যক্ত ন্যানো কারখানার জমিতে সভা করলেও প্রধানমন্ত্রী সিঙ্গুরের জন্যে একটি শব্দও খরচ করেননি।

