New notification in settings

SS Bangla News
Published byDhananjay Dolui
·pStrnsoedoim5l5f1c8g4765um5icth00f1290flagl01i30530h8149uh80 ·Vishnupur ·
সরল শিশুরা হারিয়ে দিল পুলিশকে।
ছাড় পেলেন না থানার আই সি
থানায় ঢুকে সরস্বতী পুজোর চাঁদা নিলো তিন শিশু।
পুজোর আগের দিন। হঠাৎই রসিদ হাতে ছুটে এলো তিনটি শিশু।
রসিদে লেখা পুলিশ কাকু ৫০ টাকা”।
কার হাতে সেই রসিদ যাবে, তা শিশুরা হয়তো জানত না। সৌভাগ্যক্রমে সেই রসিদ গিয়ে পৌঁছল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনের হাতে।
শিশুরা জানেই না—যাঁকে তারা আদর করে “পুলিশ কাকু” লিখেছে, তিনিই যে থানার আইসি!
হাসিমুখে রসিদটি হাতে নিয়ে মুহূর্তেই আবেগে ভরে ওঠেন আইসি সৌরভ সেন।
শিশুদের সরলতা, মধুর ব্যবহার আর নিষ্পাপ ভালোবাসা যেন মন ছুঁয়ে যায় সকলের।
কোনো দ্বিধা না করে, হাসিমুখেই চাঁদা গ্রহণ করেন তিনি।
পুজোর আনন্দের আগমুহূর্তে এই ছোট্ট ঘটনাই মনে করিয়ে দিল—
পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্ক শুধু দায়িত্বের নয়,
ভালোবাসা আর বিশ্বাসেরও। আর যিনি চাঁদা দিলেন তিনি জানালেন ওদের নিষ্পাপ মন এবং ওদের কথা সত্যি ছোটবেলার কথা মনে করিয়ে দিল। এত ভালো লাগলো, বলে বোঝাতে পারবো না। আমার জীবনে এটা অন্যতম সেরা ঘটনা থাকবে বলে জানালেন তিনি।![]()

