আগামী বিধানসভা নির্বাচনে ইস্তেহার তৈরির জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা করেছে বিজেপি। এই কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কে। শনিবার রাতে এই কমিটি ঘোষণা হতেই আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছে তাপসকে কমিটির চেয়ারম্যান করা নিয়ে।

