জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-র মতোই জাতীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার সময়েও উঠে দাঁড়িয়ে দিতে হবে সম্মান। জাতীয় গানের প্রোটোকল বদলে এই ভাবনাকে যুক্ত করার কথা বিবেচনা করছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ‘বন্দে মাতরম’ রচনার ১৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাকে বাড়তি গুরুত্ব দেওয়ার ভাবনা স্বরাষ্ট্র মন্ত্রকের। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

