
হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের অন্তর্গত কৃতি চন্দ্রপুর সাহালাল মিলন উৎসব উপলক্ষে একটি কম্বল দান অনুষ্ঠান। আজ অর্থাৎ মঙ্গলবার ২৭শে জানুয়ারি বৈকাল তিনটায় এই মহতী বস্ত্রদান। এখানে উপস্থিত ছিলেন তিরোল অঞ্চলের অঞ্চল সভাপতি শ্যামল পোড়েল, এছাড়াও আরো অন্যান্য নেতৃত্ব ও গ্রামবাসী বৃন্দ এছাড়াও নজরুল স্মৃতি সংঘের কমিটি গন এবং বিশিষ্ট ব্যক্তি শেখ বাবর আলী মিয়া উপস্থিত ছিলেন। এখানে ৮০ জনকে কম্বল বিতরণ করা হয়।
