ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হল। সংস্থার এয়ার উইং-এ প্রথমবারের মতো এক মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্সপেক্টর ভাবনা চৌধুরী।নিজস্ব প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর ভাবনা চৌধুরী ও আরও চারজন পুরুষ অফিসার তাঁদের ‘ফ্লাইং ব্যাজ’ গ্রহণ করেন।

