রেললাইন পার হতে গিয়ে প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক রং মিস্ত্রির। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের থালিপুকুর গ্রাম এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, মৃত ঐ ব্যক্তির নাম উইলিয়াম সরকার ,বয়স আনুমানিক ৩৫ বছর । বাড়ি গাজোলের কালাকুরি গ্রামে। বাবার নাম শাজাহান সরকার। জানা যায় উইলিয়াম সরকার বিবাহিত তার স্ত্রী এক ছেলে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাত আনুমানিক ৮ টা সময় ওই রং মিস্ত্রি এলাকার রেল লাইন দিয়ে হেঁটে ফিরছিলেন। সেই সময় প্যাসেঞ্জার ট্রেন চলে আসে, ধাক্কা লেগে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনাটি জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় মানুষ।এরপর দেহ শনাক্ত করে বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ। এরপর রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট মর্গে পাঠিয়ে দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকার শোকের ছায়া নেমে এসেছে

