একের পর এক মৃত্যু কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হচ্ছেন একের পর এক বি এল ও। আজকে তার প্রতিবাদে শিলিগুড়িতে টাউন টু এর পক্ষ থেকে এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল। মেয়র গৌতম দেবের নেতৃত্বে এই ধিক্কার মিছিল শিলিগুড়ির এআরভিউ মোড় থেকে শুরু হয়। মেয়র গৌতম দেব জানান একের পর এক আমৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশন রোজ একের পর এক ফতোয়া জারি করছে। আর চাপে পড়ে যাচ্ছে বি এল ওরা। রোজ নিয়ম পাল্টালে কিভাবে কাজ করা যাবে? এ মেনে নেওয়া যায় না, এদিন মৃত বিয় ল ওর ছবিতে মালা দিয়ে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব, অন্যান্য কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। মেয়র আরো জানান আমাদের দায়িত্ব এবং কর্তব্য মানুষকে রক্ষা করা আর সেটা আমরা ঠিকভাবে করতে পারছি না। এইভাবে মৃত্যু কি মেনে নেওয়া যায়? কাজের জন্য মারা যাচ্ছে মানুষ এর জন্য দায়ী নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকার, অবিলম্বে এইসব কাজ একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। না হলে বিপদ আরও আসছে আমাদের। এদের উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সুস্মিতা বোস মৈত্র। এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যুব এবং মহিলা নেতৃত্ব

