• Mon. Feb 9th, 2026

30 no ward এ তৃণমূল কন্ট্রাক্টরের কাজে বাধা প্রদান করছে সে নিয়ে বক্তব্য।

BySS Bangla News

Feb 4, 2026

পানীয় জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজনা দুর্গাপুরের ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এলাকায় একটাও সরকারি টিউবয়েল নেই। চরম সমস্যার মুখে পড়তে হয় মানুষজনকে। দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছিল। তারপরেই দুর্গাপুর নগর নিগম থেকে টিউবওয়েল বসানোর কাজ শুরু হয়। কিন্তু এলাকার প্রাক্তন কাউন্সিলরের অনুগামীরা সেই কাজ বন্ধ করে দেয়। সেই জন্যই তাদের এই বিক্ষোভ। এলাকাবাসীরা সাফ জানান দ্রুততর সাথে যদি কাজ শুরু না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। বিধানসভা নির্বাচনেও তার প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোপকারী রাজা কাওয়াসাকি হুঁশিয়ারি দেন,”আমরা তৃণমূল দলের সাথে যুক্ত। তাও আমরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। দ্রুততার সাথে আমাদের পানীয় জল পরিষেবা স্বাভাবিক করতে হবে। না হলে আমরা আন্দোলনের পথে হাঁটবো।” যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন,”দ্রুত সমস্যার সমাধান করা হবে।” যদিও জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন,”মানুষের সমস্যা হচ্ছে সেই সমস্যা নিশ্চয়ই সমাধান করবে দুর্গাপুর নগর নিগম। রাজ্য সরকার মানুষের পাশে মানুষের সাথে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন