হুগলি | সপ্তগ্রাম পঞ্চায়েত
সপ্তগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক বাঁশবেড়িয়া এলাকায় অবস্থিত দুখী সিং হিন্দ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আজ একটি ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হল।
পঞ্চায়েত প্রধান শাবানা পারভিন নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে মেশিনটির উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপ্রধান ফিরোজ আনসারি, টিআইসি তেজ নারায়ণ শর্মা, সহ অন্যান্য পঞ্চায়েত সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চায়েত প্রধান শাবানা পারভিন বলেন,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য ও অঙ্গীকার— রাজ্যের প্রতিটি শিশু যেন বিশুদ্ধ পানীয় জল পায়। সেই লক্ষ্য পূরণ করতেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকার মোট ১৩টি স্কুলে ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হবে। তার মধ্যে ইতিমধ্যেই ৪টি স্কুলে মেশিন বসানো সম্পন্ন হয়েছে।
এদিন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, বিদ্যালয়ের মিড-ডে মিল ব্যবস্থাও পরিদর্শন করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

