• Mon. Feb 9th, 2026

লক্ষীর ভান্ডারে বেড়েছে টাকা এই উপলক্ষে শিলিগুড়িতে মিষ্টি বিতরণ পাপিয়া ঘোষের।

BySS Bangla News

Feb 6, 2026

লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বাড়লো ৫০০ টাকা। গোটা বাংলা খুশি খুশি শিলিগুড়ির মানুষও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘোষণা করলেন গোটা শিলিগুড়ির মানুষ খুশি। পাপিয়া ঘোষ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার প্রমাণ করে দিলেন তিনি গরীব মানুষের জন্য ভাবেন। পনেরশো টাকা বাংলার মা বোনেদের কাছে অনেক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কথা ভেবে বাড়িয়ে দিলেন লক্ষীর ভান্ডারের টাকা। আমরা খুশি সবাই খুশি, শিলিগুড়িতে এ দিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হলো শিলিগুড়ি শহরের মহিলা দের মধ্য যারা লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন। মহিলারা খুশি হয়ে একে অন্যকে মিষ্টি খাওয়ালেন। পাপিয়া ঘোষ জানালেন আমাদের কাছে এটা অত্যন্ত খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা ভেবে লক্ষীর ভান্ডারের টাকা বাড়িয়ে দিলেন। এতেই বোঝা যায় তিনি কতখানি মানুষের জন্য ভাবেন। আজকে ১৫০০ টাকা বাংলার মহিলাদের প্রচুর কাজে লাগবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পাপিয়া ঘোষ আরও জানালেন বাংলার মা বোনেদের জন্য আরো পরিকল্পনা আছে। আমরা সময় হলেই সেটা জানাবো। মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করে দেখান। আজকে আবার সেটা প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন