সাংবাদিক সম্মেলনে তারা মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানিয়ে নিজেরাই জানালেন এমন মুখ্যমন্ত্রী কোথায় পাওয়া যাবে? যিনি শুধুমাত্র মানুষের কথা ভেবে মানুষের জন্য কাজ করেন। আজকে বাংলার মানুষ তার এ ঘোষণায় প্রচন্ড উচ্ছ্বাসিত এবং উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভেবে সব কাজ করে যান। এই বাজেট তার প্রমাণ করে দিল। একই কথা বলেন শান্তা ছেত্রীও। তিনিও একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করেন।

