শিলিগুড়ির শিবমন্দির এলাকার সাধারণ পথ থেকে দেশের অন্যতম কঠিন আল্ট্রা সাইক্লিং রুট—অসম্ভবকে সম্ভব করে দেখালেন বিশ্বদীপ নাগ। অদম্য মানসিক শক্তি, ধৈর্য ও শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি সফলভাবে সম্পন্ন করেছেন ১৭৫০ কিলোমিটার রেস। সম্পূর্ণ স্বনির্ভরভাবে এই রেস শেষ করতে তাঁর সময় লেগেছে ১২৭ ঘণ্টা ৫৬ মিনিট।
এই অসাধারণ সাফল্যের সঙ্গে সঙ্গেই বিশ্বদীপ নাগ যোগ্যতা অর্জন করেছেন বিশ্বের অন্যতম কঠিন সাইক্লিং প্রতিযোগিতা -এ অংশগ্রহণের এবং লাভ করেছেন মর্যাদাপূর্ণ ভারতীয় আল্ট্রা সাইক্লিংয়ের ইতিহাসে এটি তাঁর কেরিয়ারের এক বড় মাইলফলক।
এটি ছিল তাঁর চতুর্থ, যেখানে শারীরিক সক্ষমতার পাশাপাশি কঠিন মানসিক পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। টানা পরিশ্রমে পঞ্চম দিনে ক্লান্তির কারণে হ্যালুসিনেশনের মতো পরিস্থিতি তৈরি হয়। নিরাপত্তার কথা মাথায় রেখে রেস কমিটি বাধ্যতামূলক বিশ্রামের নির্দেশ দেয়—যা এই প্রতিযোগিতার ভয়াবহ কঠিনতাকেই তুলে ধরে।
প্রথম স্থান অর্জন ও যোগ্যতা
বিশ্বদীপ নাগের এই যাত্রা শুধুমাত্র সাইক্লিংয়ের গল্প নয়—এ এক লড়াই, আত্মবিশ্বাস ও হার না মানা মনোবলের কাহিনি। তাঁর এই সাফল্য শিলিগুড়ির গর্ব বাড়িয়েছে এবং অসংখ্য তরুণ স্বপ্নবাজকে সাহস জোগাবে বড় লক্ষ্য স্থির করার।

