• Wed. Feb 11th, 2026

পদ্মশ্রী সম্মান পাওয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

BySS Bangla News

Feb 11, 2026

পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সাক্ষাতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও ভারতীয় সিনেমায় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সুকান্ত মজুমদার বলেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় চলচ্চিত্র জগতের এক গর্ব। পদ্মশ্রী সম্মান তাঁর প্রতিভা ও অবদানের যথার্থ স্বীকৃতি।”
অন্যদিকে, এই সম্মান পাওয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলেন, ভবিষ্যতেও তিনি নিজের কাজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চান।পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই সাক্ষাতে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ অভিনয়জীবন ও ভারতীয় সিনেমায় অবদানের ভূয়সী প্রশংসা করেন।
সুকান্ত মজুমদার বলেন, “প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় চলচ্চিত্র জগতের এক গর্ব। পদ্মশ্রী সম্মান তাঁর প্রতিভা ও অবদানের যথার্থ স্বীকৃতি।”
অন্যদিকে, এই সম্মান পাওয়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রসেনজিৎ বলেন, ভবিষ্যতেও তিনি নিজের কাজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন