শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে জলপাইগুড়ি জেলার ভোরের আলো থানার অন্তর্গত ভোটপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র দীপঙ্কর রায়কে বিশেষ সংবর্ধনা জানানো হল। ২০২৫ সালের ৪১তম রাজ্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দীপঙ্কর ১০০ মিটার, ২০০ মিটার ও রিলে দৌড়—তিনটি বিভাগেই প্রথম স্থান অধিকার করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে।
এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে তাকে ফুল, মিষ্টি ও একটি স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। ভোরের আলো থানার ওসি সুদীপ কুমার দত্ত সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা উপস্থিত থেকে এই তরুণ ক্রীড়াবিদকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানান। দীপঙ্করের বাবা মা জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে দাওয়া এই সংবর্ধনা তাদের ছেলেকে আরো উৎসাহিত করে তুলবে। যেটা আগামী দিনে অনেক বড় হয়ে কাজে লাগবে। তাদের ছেলের ভবিষ্যৎ এখন তৈরি করবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা। এবং অবশ্যই সবার সাহায্য। জানিয়েছেন তারা।

