বর্ধমান বামুনপাড়া আলু ব্যবসায়ী সমিতির ১০ তম জেলা সম্মেলন হয়ে গেল আটপাড়া শিবালয় কোল্ড স্টোরেজে। এই ১০ তম সম্মেলনে অন্যান্য অতিথিদের সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ মেহেমুদ খান, জামালপুর বিধানসভার বিধায়ক অলক কুমার মাঝি। ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান সহ অন্যান্যরা। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি লালু মুখার্জি, রাজ্য জেলার সম্পাদক জগবন্ধু মন্ডল, জেলা সভাপতি উত্তম পাল, ইউনিট সভাপতি অভিজিৎ ঘোষ, ইত্যাদি। উপস্থিত অতিথিদের প্রথমে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা জানানোর পর নানান সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। সংগঠনের সম্পাদক জগবন্ধু বাবু জানান সারা বছর তাদের এই সংগঠন রক্তদান সহ নানা কাজ করে থাকে। এছাড়াও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কাজ করে যাচ্ছেন। তিনি জানান আজ এখানে অন্যান্য জেলার সংগঠনের সম্পাদক ও সভাপতিরা উপস্থিত ছিলেন।

