• Wed. Feb 11th, 2026

দেবলীনা বাগচী শিলিগুড়িতে ডিজাইনিং এ এক নতুন আলো এনে দিচ্ছেন

BySS Bangla News

Feb 11, 2026

ডিজাইনার শিলিগুড়িতে অনেকেই এসেছেন । কিন্তু সবাইকে মনে হয় ছাপিয়ে গেলেন দেবলীনা বাগচী। নিজেকে অন্য ধাতুতে তৈরি করা দেবলীনা বাগচী যেন এক নতুন অধ্যায়। ডিজাইনিং করে শিলিগুড়িতে খুব বেশি মানুষ বড় এবং ভালো জায়গাতে যেতে পারেননি। গেলেও সেটা উত্তরবঙ্গ এবং কিছুটা হলেও দক্ষিণবঙ্গের মধ্য সীমিত থেকে গেছে। বর্তমানে ডিজাইনার এবং সত্যি কথা বলতে গেলে ভালো ডিজাইনারের সংখ্যা গোটা বাংলা জুড়েই কম আছে। তার মধ্যে প্রতিভাবান হতে হবে, দেবলীনা জানালেন আমার ছোটবেলা থেকেই ডিজাইনিং এর প্রতি একটা আলাদা টান ছিল। সেটা আস্তে আস্তে আরো বেড়ে যায়, বলতে পারেন সেটাই আমার শুরু। আজকে যে আমি এই জায়গাতে পৌঁছে গেছি তার কৃতিত্ব আমার বাবা মায়ের ও আছে। আজকে শিলিগুড়ির মত একটা জায়গা থেকে এই এই জায়গায় পৌঁছানো খুব একটা সহজ কথা নয়। আমি পরিশ্রম করেছি, এবং তার ফল পাচ্ছি। শুধুমাত্র বাংলা কেন গোটা ভারতেই ডিজাইনিং করবার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা আছে দেবলীনার। আমি শিলিগুড়িতে একটা স্থায়ী অফিস করেছি। সেখান থেকে আপাতত আমি কাজ করে চলেছি। তবে আমি এই জায়গাটা থেকে উঠে আসতে চাই। সময় লাগুক আমি রাজি, জানালেন দেবলীনা বাগচী। জন্ম নেবে এক নতুন প্রতিভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন