জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ। আর সেই স্বস্তিতেই রঙিন করে তুলল আবিরের রঙে রঙিন হয়ে ওঠা মুখগুলো। দুর্গাপুরের বেনাচিতির বিবেকানন্দ স্কুলের সামনে পরীক্ষার শেষ দিনে দেখা গেল এক অন্য ছবি। ঘণ্টা পড়তেই পরীক্ষার্থীরা বেরিয়ে আসতেই বন্ধুদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। কেউ জড়িয়ে ধরছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ আবার আকাশে ছুড়ে দিচ্ছে আবির। জীবনের প্রথম বড় পরীক্ষার অধ্যায় শেষ হতেই আনন্দে মেতে ওঠে পড়ুয়ারা। রাজন্যা মজুমদার নামের এক পরীক্ষার্থীর কথাই,”পরীক্ষা ভালো হয়েছে। আজকের পর থেকে বন্ধুদের সাথেও সেভাবে দেখা হবে না। সেই জন্যই আবির খেলে একটু আনন্দ ভাগ করে নিলাম।”

