কোতুলপুর ব্লকের সিহড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং কোতুলপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেস ও সিহড় অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সিহড় অধর মিত্র উচ্চ বিদ্যালয়ে আগত উচ্চ মাধ্যমিক পরিক্ষার্থীদের জলের বোতল ও কেক দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন কোতুলপুর ব্লকের কনভেনার দিলীপ রায় মহাশয়, ব্লকের যুব সভাপতি বাসুদেব মন্ডল, ব্লকের যুব সহ সভাপতি শুভদীপ কোলে মহাশয়, রামকুমার মুখার্জী ও তন্ময় মন্ডল মহাশয়। তাছাড়া উপস্থিত ছিলেন সিহড় অঞ্চল যুব সভাপতি ঋজু সিং এবং সহ সভাপতি সিন্টু খান মহাশয়। অভিজিৎ ঘোষ, নাজিম, সৌভিক পাল, বাসুদেব মল্লিক সহ সিহড় অঞ্চল নেতৃত্ব।

