আর আছে মাত্র তিন দিন, যুবতীর আবেদনপত্র জমা করার আছে আর মাত্র তিন দিন। এদিন শিলিগুড়ির বাঘা যতীন পার্কে সকাল থেকেই ভিড়, আবেদনপত্র জমা করার জন্য। অনেকেই আবেদনপত্র নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে নিজের দাদা, অনেকের নিজের দিদি বা বোন অথবা বন্ধুর জন্য আবেদনপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। যাতে ভুল না হয় জেরক্স করে আবেদনপত্র পূরণ করে আবার আবেদন পত্র পূরণ করে জমা দিচ্ছেন। বেকার যুবক এবং যুবতীরা। ২৬ তারিখে শেষ , তাই তাড়াহুড়ো তো একটু আছেই। আবেদনপত্র জমা দিতে আর কোন দ্বিধা করছেন না যুবক এবং যুবতীরা। তাই বাঘা যতীন পার্কে আজকে সকাল থেকে দেখা গেল উপচে পড়ছে ভিড়। অনেকেই বাবা মাকে নিয়ে এসেছেন, তারা মাঠে বসে আছেন , এবং তাদের সন্তানেরা আবেদনপত্র পূরণ করছেন।

