• Wed. Feb 25th, 2026

উচ্ছেদ এর হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বিরুদ্ধে l

BySS Bangla News

Feb 25, 2026

শুধু তাই নয় বাড়িতে ঢুকে জমির মালিকের পরিবারটিকে মারধরের অভিযোগ উঠে ঘটনায় চাঞ্চল্য গাজোল থানার রানীগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অলতোর ফরেস্ট এলাকায় l এই ঘটনায় নির্যাতিত ওই পরিবারটি গাজোল থানায় রানীগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী
সহ দুজনের নামে লিখিত অভিযোগ করেছে l
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
যদিও এই অভিযোগ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধানের স্বামী l

অভিযোগ এলাকায় বহু বছর ধরে একটি পরিবার তার নিজের জমিতে বাড়ি করে বসবাস করে আসছে। কিছুদিন যাবৎ তৃণমূল পরিচালিত রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী লিটন বিশ্বাস ওই পরিবারটিকে উচ্ছেদের হুমকি দিচ্ছিল। তাদের বসতভিটা দখল করার চেষ্টাও করছিল কিছুদিন আগে ওই পরিবারের বাড়িতে ঢুকে অভিযুক্ত প্রধানের স্বামী দলবল নিয়ে ঢুকে তখন পরিবারটিকে রীতিমতো হুমকি দেয় বলে অভিযোগ । পরিবারের নির্যাতিতা গৃহবধূ জানান লিটন বিশ্বাস তার স্বামীকে বাড়িতে ঢুকে মারধর করে তখন তার স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় তার গায়ে হাত দেওয়া হয়, শীলতা হানি করা হয় বলে অভিযোগে উঠে প্রধানের স্বামীর বিরুদ্ধে। নির্যাতিতা গৃহবধুর বক্তব্য বহুবছর ধরে তারা এই এলাকায় বসবাস করছে ।

অভিযোগ সম্পূর্ণ ভিত্তি হিন বলে দাবি করেছেন রানীগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে প্রধানের স্বামী লিটন বিশ্বাস তিনি জানান যে অভিযোগটা করছে সে সম্পূর্ণ ভিত্তিহীন । যারা আমার নামে অভিযোগ করছেন তারাই অন্যের জমি দখল করে বসে রয়েছেন আমি শুধুমাত্র এই বিষয়ে তাদের সাথে কথা বলতে গেছিলাম সে ক্ষেত্রে আমার নামে মিথ্যা কথা বলছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোন অস্তিত্ব নেই। কোন শীলতা হানি হয়নি l আমাকে বদনাম করার চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন