• Fri. Jul 31st, 2026

জয়রামবাটিতে রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের অনুষ্ঠান: একই মঞ্চে চার বিধায়ক, সৌজন্যের এক নতুন চিত্র

ধর্ম ও সমাজসেবার টানে এক ছাদের নিচে মেলবন্ধন ঘটল জনপ্রতিনিধিদের। সম্প্রতি জয়রামবাটিতে রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার চার প্রভাবশালী বিধায়ক। মিশনের আমন্ত্রণে একমঞ্চে উপস্থিত হয়ে সামাজিক ও শিক্ষা সংক্রান্ত বার্তা দিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার।
এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশনের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পুণ্যভূমি জয়রামবাটির এই পুণ্যলগ্নে জনপ্রতিনিধিদের এমন রাজনৈতিক ভেদাভেদ ভুলে একই মঞ্চে উপস্থিতি উপস্থিত সকলকে এক আলাদা আনন্দ এনে দেয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়করা মিশনের এই সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শই সমাজকে সঠিক পথ দেখাতে পারে। এলাকা ও সমাজের সার্বিক কল্যাণে মিশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তাও দেন তারা।
ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষ ও মিশনের অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। চার বিধায়কের এই সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি পুরো অনুষ্ঠানটিতে একটি বিশেষ মাত্রা যোগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন