• Mon. Aug 10th, 2026

কোতুলপুরের নেতাজি মোরে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার উদ্যোগে ‘হর ঘড় তিরঙ্গা ‘ কর্মসূচিতে পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন পতাকা।

ভারতের ৮০তম স্বাধীনতা জয়ন্তী উদ্‌যাপনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত রাখতে বাঁকুড়ার কোতুলপুরে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করল ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা। স্থানীয় নেতাজী মোড় এলাকায় আয়োজিত এই ভাবগম্ভীর কর্মসূচিতে এলাকার পথচলতি মানুষ, ব্যবসায়ী, স্থানীয় দোকানদার এবং টোটো চালকদের হাতে পরম শ্রদ্ধার সাথে তুলে দেওয়া হয় আমাদের জাতীয় পতাকা। দলীয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোতুলপুরের বিধায়ক লক্ষীকান্ত মজুমদার ও কোতুলপুর মন্ডল-১ এর সভাপতি কেশবী নাগা, মহিলা মোর্চার সভানেত্রী আশা পাল সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। কর্মসূচি চলাকালীন কোতুলপুর মণ্ডলের সভাপতি কেশবী নাগা জানান বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে জানান যে, দেশের স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও মহান স্বাধীনতা সংগ্রামীদের অনবদ্য অবদানকে বর্তমান সময়ে কিছু অশুভ রাজনৈতিক স্বার্থে ভুলিয়ে দেওয়ার একটি অপচেষ্টা চালানো হচ্ছে; ঠিক সেই জায়গাতেই বিজেপি মহিলা মোর্চার এই মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের মনে ভারতের সার্বভৌমত্ব ও দেশপ্রেমের চেতনাকে চিরপ্রজ্জ্বলিত রাখা। প্রতি বছরই স্বাধীনতা দিবস পালিত হলেও এই বিশেষ ৮০তম বর্ষপূর্তির প্রাক্কালে সাধারণ খেটে- খাওয়া মানুষ থেকে শুরু করে যানবাহনের চালকদের কাছে সম্মানের সাথে জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার এই আন্তরিক প্রয়াস কোতুলপুর এলাকায় দারুণ সাড়া ফেলেছে এবং স্থানীয় দের মধ্যেও প্রবল উদ্দীপনা ও জাতীয়তাবাদী চেতনার সঞ্চার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন