বামেদের জেলা শাসক দফতরের অভিযান ঘিরে রণক্ষেত্র বাঁকুড়ার জেলা শাসক দফতর চত্বর।পুলিশের একের পর এক ব্যারিকেড ভেঙে জেলা শাসকের দফতরব ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। পুলিশের সাথে ব্যপক ধস্তাধস্তি।সকলকে অন্নপূর্ণা যোজনার অন্তর্ভূক্ত করা, ধান আলু পাট সহ বিভিন্ন ফসলের নাহ্যমূল্য প্রদান সহ মোট ১৫ দফা দাবিতে সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতে জেলা শাসক দফতর অভিযানের ডাক দেয় বাম পন্থী বিভিন্ন সংগঠন। মিছিল করে বাম কর্মীরা জেলা শাসকের দফতরে প্রবেশের চেষ্টা করলে আইজি মোড়ের সামনে ব্যারিকেড করে পুলিশ মিছিলের পথ আটকানোর চেষ্টা করে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। পরে ব্যারিকেড ভেঙে রণংদেহী মেজাজে বিক্ষোভকারীরা জেলাশাসকের দফতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন।

