• Fri. Aug 14th, 2026

গতকালের নুরপুর জেটিতে ধাক্কা খাওয়া বিদেশি জাহাজের ক্ষয়ক্ষতি দেখতে আসলেন ডি এম সহ বন্দর কর্তৃপক্ষ

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে অবস্থিত ভাগীরথী কুলে নুরপুর জেটিতে ধাক্কা খাওয়া সিঙ্গাপুর গামী কন্টেনার বোঝাই জাহাজ এর ক্ষয়ক্ষতি ও যেখানে ধাক্কা দিয়েছে সেখানকার পরিস্থিতি সরজমিনে দেখতে এসেছেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডি এম এবং ডায়মন্ড হারবার মহাকুমা শাসক এবং ফলতার বিডিও এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়। এবং নুরপুর জেটি লাগোয়া যায়গায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা সরজমিনে দেখেন।তারা বলেন যে প্রবল ঘূর্ণি ও জল চাপের মুখে এমন ঘটনা ঘটেছে হয়তো।এই পরিস্থিতিতে জাহাজের ক্যাপ্টেন অনেক সময় দিক ঠিক করতে পারে না। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এবং ভেঙে যাওয়া জেটি এবং পাড় দ্রুত মেরামত কাজ শুরু করে দিয়েছে এলাকাবাসী ও প্রশাসনের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন