গরুমারা জঙ্গলের মধ্যে লাটাগুড়ি রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দ্রুতগতিতে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন। জানা গিয়েছে, একটি গাড়ি চালসার দিক থেকে এবং অপরটি ময়নাগুড়ির দিক থেকে আসছিল। গরুমারা জঙ্গলের রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। দুর্ঘটনায় চারজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। অপর একজন মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। আহত দের স্থানীয় মানুষ দেখতে পেরে প্রথমে উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা ওই খান থেকেই শুরু হয়ে যায়।

