• Fri. Aug 21st, 2026

অবশেষে ইন্দাস কান্ডে বর্ধমান থেকে গ্রেফতার হল এফআইআর এ নাম থাকা পলাতক দুই অভিযুক্ত, তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে

ইন্দাসের করিশুন্ডা গ্রামে সিজেপি কর্মীর বাড়িতে হামলা ও মারধোরের ঘটনায় এফ আইআরএ নাম থাকা পলাতক দুই অভিযুক্তকে গ্রেফতার করল ইন্দাস থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি গ্রাম থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। ধৃতদের আজ তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। এর ফলে ইন্দাস কান্ডে মোট ১১ জন গ্রেফতার হল।

গত ১৩ অগাষ্ট রাতে বাঁকুড়ার ইন্দাস থানার করিশুণ্ডা গ্রামে স্থানীয় সিজেপি কর্মী আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালায় একদল দুস্কৃতি। মারধোর করা হয় আব্দুল হাফিজ এবং তাঁর বাবা মহম্মদ মাফিককে। পরে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহম্মদ মাফিকের। ১৬ অগাষ্ট এই ঘটনায় মৃতের স্ত্রী হাসিনা বেগম ইন্দাস থানায় মোট ৫ জনের নাম সহ অজানা কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ওইদিনই এফআইআরে নাম থাকা ৩ জন সহ মোট ৮ জনকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। বুধবার রাতে ফের এই ঘটনায় যোগসাজসের অভিযোগে আরো একজনকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। এফ আই আর এ নাম থাকা আরো দুই অভিযুক্তর খোঁজে তল্লাশি জারি থাকে। অবশেষে গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে এফ আই আরে নাম থাকা প্রশান্ত মাঝি ও অবনী মাঝিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন