• Sat. Sep 12th, 2026

কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে মা তারার আরাধনায় উৎসবের আবহ তারকেশ্বরের কানারিয়ায়। পবিত্র এই তিথিকে ঘিরে সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে। নির্দিষ্ট পূর্ণ লগ্নে বিশেষ আচার-অনুষ্ঠানের মাধ্যমে মা তারার পুজো ও আরাধনা করা হয়। ধর্মীয় আবেগে সামিল হতে দূরদূরান্ত থেকেও বহু মানুষ কানারিয়ায় উপস্থিত হন। ভক্তদের ঢলে কার্যত উৎসবের চেহারা নেয় গোটা এলাকা।

কৌশিকী অমাবস্যার এই বিশেষ পুজোয় উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তুপান। তিনি মা তারার পুজো ও আরাধনায় অংশ নেন এবং মন্দিরে পুজো দেন। পাশাপাশি কুলতেঘরী মায়ের মন্দিরেও গিয়ে পুজো দেন তিনি। দুই মন্দিরকে ঘিরেই এদিন ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। এই দিনে শক্তির আরাধনাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে বিশেষ পুজো ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারকেশ্বরের কানারিয়াতেও সেই আবহ ছিল চোখে পড়ার মতো। পুজোকে কেন্দ্র করে ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মন্দির চত্বরে ছিল বিশেষ তৎপরতা। সন্ধ্যা থেকে রাত পর্যন্তপ পুজো ও ভক্ত সমাগমকে ঘিরে জমজমাট ছিল গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন