• Sat. Sep 12th, 2026

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মগরাহাট পশ্চিমে সেবা সংকল্প অভিযান কর্মসূচি ঘোষণা বিজেপি নেতা গোর ঘোষের

আগামী ১৭,ই সেপ্টেম্বর থেকে ১৭,ই অক্টোবর পর্যন্ত সারা দেশে শুরু হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান কর্মসূচি অভিযান। আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের দুই নাম্বার মন্ডল সভাপতি শ্রী সৌমেন প্রামাণিক উদ্দোগে পদ্মপুকুর বাজারে শ্রী কৃষ্ণ ভিলাতে এই অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ, তিনি সারা ভারতে প্রায় ২৫, বছরে ভারতের যে সেবা প্রদান করছেন এবং সারা বিশ্বের দরবারে ভারতের মাথা কে উঁচু করতে সাহায্য করেছেন তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তার প্রথম ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যখন কাজ শুরু করেন, তখন থেকেই আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষের পরিসেবা ও জনমুখী কর্মকাণ্ড পরিচালনা করেছেন তা দেশ ও জাতির স্বার্থে বড় ভূমিকা পালন করেছে। তবে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প নেই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌর সুন্দর ঘোষ বলেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পরিসেবা দেশের মানুষ ও জাতির কল্যাণে দিয়ে যাচ্ছে তা পৃথিবীর কাছে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে। আগামী ১৭,ই সেপ্টেম্বর দেশের মানুষ প্রতিটি ঘরে ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ জীবন কামনা করে প্রদীপ প্রজ্জ্বলন করতে সকলকেই এগিয়ে আসার আহ্বান জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর বিরোধী দল নেত্রী এবং বিজেপি র নেত্রী মধুমিতা গাঙ্গুলি ও মগরাহাট পশ্চিমের মহিলা মোর্চার নেত্রী শ্রীমতী মেনেকা মন্ডল এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক সোশ্যাল মিডিয়া র সভাপতি শ্রী সৌমিত্র পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক মিডিয়া র সভাপতি শ্রী অজয় দাস।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের দুই নাম্বার মন্ডল সভাপতি শ্রী সৌমেন প্রামাণিক সহ অন্যান্য বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী ও পুরুষ বিজেপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন