• Sat. Sep 12th, 2026

কয়েকদিন আগেই নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হতে চলেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ওই সময়ই তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, ভোটের কারণে পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষার দিন বদলের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

৫,৬ ও ৭ অক্টোবর পরীক্ষা হওয়ার কথা ছিল তৃতীয় সেমেস্টারের। তা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। ৫ অক্টোবরের পরীক্ষা হবে ১২ অক্টোবর, ৬ অক্টোবরের পরীক্ষা হবে ১৩ অক্টোবর, ৭ অক্টোবরের পরিবর্তিত দিন ১৪ অক্টোবর। তবে, সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উপনির্বাচনের কারণে দিন পরিবর্তিত হলেও সময় একই থাকছে। বেলা ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। আগামি ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম- এই দুই আসনে ভোটগ্রহণ হবে। রাজ্যের দুই বিধায়ক ২০২৬-এর নির্বাচনে দুটি করে আসন থেকে লড়েছিলেন। একজন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্য জন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন