• Sun. Sep 20th, 2026

এই মুহুর্তের সবচেয়ে বড় খবর , বন্ধ করে দেওয়া হলো ভাগীরথী ব্রিজ।

আপনাদের আবারো জানিয়ে রাখি জেলা প্রশাসনের ঘোষনা অনুযায়ী আজ সকাল থেকেই বন্ধ করা হলো ভাগীরথী ব্রিজের উপর দিয়ে যাতায়াত। থাকবে সোমবার সকাল পর্যন্ত।

জেলা পুলিশ সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তি পূর্বেই জানানো হয়েছিল পুরাতন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী কাঠামো স্থাপনের কাজের জন্য শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সকাল ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সমস্ত ধরনের যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াত বন্ধ থাকবে। আর সে ঘোষণা অনুযায়ী আজ থেকেই বন্ধ করে দেয়া হলো যাতায়াত। শুরু স্বাস্থ্য পরীক্ষা।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাধারঘাট ও উত্তরপাড়া দিক থেকে আসা যানবাহনকে–ফতেপুর–বলরামপুর–ভাকুড়ি– রুট ব্যবহার করতে হবে। অন্যদিকে, মোহনা বাসস্ট্যান্ড ও গির্জা মোড়ের দিক থেকে আসা যানবাহন পঞ্চাননতলা–ভাকুড়ি–বলরামপুর–ফতেপুর–রাধারঘাট/উত্তরপাড়া হয়ে চলাচল করতে পারবে। সেতু বন্ধ থাকার সময় যাত্রী ও গাড়িচালকদের পুলিশের নির্দেশ মেনে বিকল্প পথ ব্যবহারের আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন