• Fri. Sep 25th, 2026

রাইপুর বিডিওর নিকট রাইপুর ব্লক এলাকার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ডেপুটেশন।

আজ বৃহস্পতিবার রায়পুর ব্লক এলাকার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাদের মাস পহেলা বেতন প্রদান সহ কয়েক দফা দাবিতে রাইপুর বিডিও-র নিকট ডেপুটেশন দেওয়া হলো। পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা রায়পুর থানা গোড়া বাজারে জমায়েত করে মিছিল সহকারে রাইপুর বিডিও অফিস প্রাঙ্গনে হাজির হন। পরে তাদের একটি প্রতিনিধি দল বিডিওর কাছে তাদের দাবি পত্র তুলে দেন। পার্শ্বশিক্ষক নির্মল দুলে বলেন বেশ কয়েক মাস ধরে আমরা বেতন থেকে বঞ্চিত রয়েছি বকেয়া বেতন অবিলম্বে প্রদান সহ প্রতিমাসে যাতে নির্দিষ্ট দিনে আমাদের বেতন দেওয়া হয় এবং এলাকার শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিলাম। উনি সমস্ত বিষয়টি মনোযোগ সহকারে শুনেছেন ওনার ক্ষমতার মধ্যে যতটা করার উনি করবেন বাকি বিষয়গুলো নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলেও আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন