মন্দারমণি: পুজোর আবহ কাটতে না কাটতে আবার ও মান্দারমনিতে দূঘটনা। বৃহস্পতিবার দুপুর নাগাদ ৬ জন বন্ধুরা মিলে মন্দারমণির সমুদ্রেস্নান করতে গিয়ে তলিয়ে যায়। ৪ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু বাকি ২ জন বন্ধুকে এখনো নিখোঁজ রয়েছে। মান্দারমনি কোষ্টাল থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারের জন্য তল্লাশি শুরু চালিয়ে যাচ্ছে। উদ্ধার হওয়া ৪ বন্ধু সুস্থ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল হাওড়ার ডোমজুড় থেকে ৬ বন্ধু মন্দারমণিতে বেড়াতে এসেছিলো। একটি হোটেলে তারা উঠেছিলো। আজ ৬ বন্ধু মিলে সমুদ্র স্নানে যায়। সমুদ্র স্নান করার সময় ৬ জন তলিয়ে যেতে দেখে স্থানীয়রা। কর্মরত নুলিয়া গিয়ে ৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। জলের টানে গভীরে তলিয়ে যায়।

