• Mon. Nov 9th, 2026

কালীপুজোর রাতে ইন্দাস থানা পুলিশের বড়সড় সাফল্য, সাহসপুর বাজার থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার

কালীপুজোর রাতে শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ইন্দাস থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইন্দাস থানা এলাকার সাহসপুর বাজারে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করা হয়।
পাশাপাশি, ওই দোকানের দোকানদারকে আটক করেছে পুলিশ। কালীপুজোকে কেন্দ্র করে এলাকায় যাতে নিষিদ্ধ শব্দবাজির ব্যবহার ও বিক্রি না হয়, সেই লক্ষ্যেই পুলিশের এই অভিযান বলে মনে করা হচ্ছে।
পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া শব্দবাজি নিয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন