• Mon. Nov 9th, 2026

বাঁকুড়ার ইন্দাসের মির্জাপুর গ্রামে গেলে কালীপুজোর দিন এক অদ্ভুত দৃশ্য চোখে পড়বে।

পাড়ায় পাড়ায় যখন মাটির মূর্তি, আলোর মালা আর ঢাকের শব্দ, তখন সাঁতরা বাড়িতে কোনও মূর্তি নেই। আছে এক জীবন্ত মানুষ

কার্তিকের অমাবস্যায় বাড়ির বড় বউকে সাজানো হয় দেবী রূপে। রক্তজবার মালা, রক্তচন্দনের তিলক। সামনে ধূপ-ধুনো, ফুল, নৈবেদ্য। পরিবারের সবাই তাঁকেই মা কালী বলে পুজো করে।

এই রীতি এক-দু বছরের নয়, ১২৫ বছরেরও বেশি পুরনো।

কেন এমন রীতি? পরিবারের পুরনোরা বলেন, একবার বংশের এক পূর্বপুরুষ স্বপ্নে দেখেছিলেন সোনা বা অষ্টধাতুর কালীমূর্তি প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সংসারে তখন টানাটানি। মূর্তি গড়া হয়নি।

তখনই ঠিক হয়, মূর্তি না হোক, দেবী থাকবেন। আর দেবী হবেন ঘরের বড় বউ।

সেই ধারা আজও চলছে। এখন পূজিতা হচ্ছেন হীরালালা সাঁতরা — রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার শাশুড়ি।

অনেকেই বলেন, ১২৮০ বঙ্গাব্দে শ্রীরামকৃষ্ণ সারদাদেবীকে ষোড়শী রূপে পুজো করে যে বার্তা দিয়েছিলেন — নারীই শক্তি — মির্জাপুরের সাঁতরা বাড়ি তারই এক নীরব, অথচ সবচেয়ে সাহসী উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন