সংগঠনের তরফে অভিযোগ জানানো হয়, মশালদিঘী শিবব্রতী বিদ্যাপীঠ বিগত ২০২৪ সালে টেন্ডার করে ক্লাসরুম তৈরির প্রস্তাব আসে। একটি ঠিকাদার সংস্থা কাজের বরাত পাই। অথচ ওই স্কুলের উন্নয়নের জন্য কোন কাজই হয়নি। সংগঠনের দাবি , উন্নয়নের জন্য বরাদ্দ হয় অর্থ তছরুপ করা হয়েছে। পাশাপাশি টেন্ডারের সকল তথ্য জনপ্রকাশ্যে আনার অনুরোধ জানিয়েছেন। সংগঠনের বেশ কিছু কর্মকর্তারা ব্লক কার্যালয়ে গিয়ে লিখিত ডেপুটেশন জমা দিয়ে আসেন পুরো বিষয়টি জানানোর জন্য। তারা জানান ব্লক প্রশাসনের তরফে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে যদি শিক্ষাঙ্গনের উন্নয়নের জন্য বরাদ্দ হওয়া অর্থ যদি কোনোভাবে দুর্নীতি হয় তাহলে সংগঠনের তরফে কোনও ভাবেই তাদের ছাড়া হবেনা।

