বাঁকুড়ার কোতুলপুরে একটি হোটেলে হানা দিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার। খাবারের গুণমান ও হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা খতিয়ে দেখতেই বিধায়কের এই পরিদর্শন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এর আগেও ওই হোটেলে ফুড সেফটি দফতরের আধিকারিকরা পরিদর্শনে এসেছিলেন। সেই সময় সেখানে নিম্নমানের বা খারাপ খাবার পাওয়া গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এরপর ফের যাতে একই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এদিন বিধায়ক নিজে হোটেলটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হোটেলের রান্নাঘর, খাবার সংরক্ষণের ব্যবস্থা এবং পরিবেশনের বিষয়গুলি খতিয়ে দেখেন তিনি। সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে কোনওরকম আপস বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেন বিধায়ক।
খাদ্য সুরক্ষা নিয়ে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধির এই নজরদারিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

