• Sun. Sep 6th, 2026

কোথাও ক্ষতিকর রাসায়নিক মেশানো গুঁড়ো হলুদ আবার কোথাও মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে দেদার। কোনো মিষ্টির দোকানে সার দিয়ে রাখা দই এর ভাঁড়ের পাশে অবাধে ঘুরছে সাপ, কোনো খাবারের দোকানে ন্যুনতম পরিচ্ছন্নতার বালাই নেই। বাঁকুড়ার জয়পুরে একের পর এক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে হানা দিয়ে এমন ছবি দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনিক আধিকারিকদের।
সম্প্রতি খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষে রাজ্যের সর্বত্রই হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে হানা দিয়ে খাবারের মান এবং তা স্বাস্থ্যসম্মত কিনা তা খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকেরা। গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়ার জয়পুর ব্লকের বিডিও র নেতৃত্বে প্রশাসনিক আধিকারিকেরা হানা দেন বাঁকুড়ার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র জয়পুরের একের পর এক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে। সঙ্গে ছিলেন জয়পুর থানার পুলিশ, খাবারের মান নির্ণায়ক সংস্থার আধিকারিকেরা। একের পর এক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে হানা দিতেই একের পর এক বেনিয়মের ছবি ধরা পড়ে। কোথাও দেখা যায় রান্নায় যে গুঁড়ো হলুদ ব্যবহার করা হচ্ছে তাতে মেশানো রয়েছে ক্ষতিকর রাসায়নিক। একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু ঠান্ডা পানীয় মজুত থাকতে দেখে তা নষ্ট করে দেন আধিকারিকেরা। একইসাথে ওই দোকানদারকে সতর্ক করা হয়। একটি মিষ্টির দোকানের রান্নাঘুরে হানা দিয়ে আধিকারিকেরা দেখেন যেখানে সার দিয়ে দই এর ভাঁড় রাখা রয়েছে সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছে একটি সাপ। রান্নাঘরে পরিচ্চন্নতার কোনো বালাই নেই। বিষয়টি নজরে আসতেই সমস্ত দই নষ্ট করে ফেলার পাশাপাশি ওই মিষ্টির দোকানের রান্নাঘর আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন