• Thu. Aug 20th, 2026

তারাপীঠের হোটেলগুলির মত অবস্থা যাতে শিলিগুড়ির হোটেল গুলিতে না হয় এটা দেখতে বিধায়ক শংকর ঘোষ রাস্তায় নামলেন

তারাপীঠ কলকাতার মত অবস্থা যাতে শিলিগুড়িতে না হয়! শিলিগুড়ি শহরে হোটেল, রেস্টুরেন্টে ফায়ার লাইসেন্স রয়েছে?খতিয়ে দেখতে শিলিগুড়িতে রাস্তায় নামলেন বিধায়ক। বিধায়ক জানালেন সবার আগে নিরাপত্তা দরকার। বহু জায়গা থেকে মানুষ আসেন, তাদের পরিবার নিয়ে আনন্দ করতে, সেই সব কিছু যাতে নষ্ট না হয় সেটা দেখবার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। এইভাবে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটা বড়ই দুঃখজনক। গোটা বাংলা জুড়ে শুধুমাত্র তারাপীঠ আর শিলিগুড়ি নয় অনেক শহরের অবস্থাই খারাপ। গায়ে গায়ে হোটেল গুলি লাগানো। আমাদের সচেতন এবং সতর্ক হতে হবে। কারণ যারা এসে থাকবেন অথবা থাকছেন তারা এতকিছু জানেন না। নিরাপরাধ মানুষগুলোর অবস্থা চিন্তা করলে সত্যিই খারাপ লাগে। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ির রাস্তায় রাস্তায় ঘুরে বেশ কয়েকটি হোটেল গিয়ে সেখানকার অবস্থা দেখেন। এবং সেখানে প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি আরো জানান এইবার বলে গেলাম পরের বারে আসলে গাফিলতি দেখলে ছেড়ে কথা বলবো না।
তারাপীঠ ও কলকাতার হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে রাজ্যজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি যাতে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে না ঘটে, তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে সরাসরি রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

শিলিগুড়ির বিভিন্ন ছোট-বড় হোটেল, লজ, রেস্তোরাঁ ও বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা, জরুরি নির্গমনের পথ (Emergency Exit) এবং সামগ্রিক নিরাপত্তা বিধিমাল যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন অভিযান শুরু হয়েছে।

অভিযানের মূল আপডেট:

ধারাবাহিক নজরদারি: আগামী এক মাস ধরে শহরের সমস্ত হোটেল, মল ও বাণিজ্যিক কমপ্লেক্সে এই বিশেষ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

সরেজমিনে পরিদর্শন: বিধায়ক নিজে পুলিশ, অগ্নিনির্বাপক বিভাগ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সরেজমিনে তল্লাশি চালান।

কঠোর হুঁশিয়ারি: নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন