রবিবার রাতে নবগ্রামের শিবপুর টোল প্লাজার কাছে একটি ছোট লরি আটক করে এই সামগ্রী উ,দ্ধা,র করে নবগ্রাম থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই লরিতে তল্লাশি চালানো হয়। বিহার থেকে বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ নিয়ে বেলডাঙার দিকে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু তল্লাশির সময় সামগ্রীগুলির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সেগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।
এত বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে সেগুলি বেলডাঙায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না—এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃত তিনজনকে সোমবার আদালতে পাঠায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে। তদন্তের অগ্রগতির সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

