• Mon. Oct 26th, 2026

কোজাগরী দেবীর শাড়ির সাজে থাকবে মাটির একাধিক মনমুগ্ধকর নকশা। সেই নকশা লক্ষ্মী প্রতিমা সাজের এবারে বিশেষ আকর্ষণ। হাতির পিঠে বসে থেকে মা সবাইকে আশীর্বাদ করার রূপ তুলে ধরে বিগ বাজেটের দেবী লক্ষ্মীর আরাধনা হচ্ছে মালদার গাজোল ব্লকের আলাল গ্রামে। প্রতিমার সঙ্গে মিল রেখে বাঁশ এবং থার্মোকল দিয়ে তৈরি করা হবে দেবীর পুজো মন্ডপ। থাকবে আলোকসজ্জাও। ওই পুজোকে ঘিরে গ্রামে তিনদিন ব্যাপি মেলাও বসে। সেখানে উভয় সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। শুধু অংশ নেওয়া না, মিলে মিশে একাধিক প্রতিযোগিতায় তাঁরা সামিল হন। সেজন্য ওই মেলা সম্প্রতির মেলা নামেও পরিচিত। রবিবার রাতে ফিতে কেটে এই পুজোর শুভ সূচনা করেন উত্তর মালদার সংসদ খগেন মুর্মু ও গাজোলের শিল্পপতি তথা গাজোল এর বিশিষ্ট সমাজসেবী বিধানচন্দ্র রায়, চলো পাল্টাই ক্লাবের সমস্ত সদস্য সহ অতিথিরা । ক্লাবের এক সদস্য বিশাল সাহা বলেন, এত বড়ো বিগ বাজেটের লক্ষ্মী পুজো উত্তরবঙ্গের কোথাও হয় না। এবারের আমাদের থিমের বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। আমাদের থিমের নাম নকশা। দেবী মা ১৫ ফুটের। প্রতিমা এবং পুজো মন্ডপ নকশা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। উল্লেখ্য, ৮১ নম্বর জাতীয় ধরে গাজোল সদর থেকে ১০ কিলোমিটার দূরে রয়েছে আলাল গ্রাম। সেখানে ২০১১ সাল থেকে আলালের চলো পাল্টাই ক্লাবের উদ্যোগে সর্বজনীন ভাবে লক্ষ্মী পুজো শুরু হয়। শুরু থেকেই তারা বিগ বাজেটের পুজো করে। অতীতে কয়েক বছর ধরে ৪২ ফুটের কোজাগরী প্রতিমা, ২৫ হাতের মা লক্ষ্মী, বৃন্দাবন মা লক্ষ্মী, ফুলের মধ্যে দেবী। মা লক্ষ্মী আলপনা আঁকা, লক্ষ্মী এবং নারায়ণের বিয়ে, ভারতের বিশ্বকাপ জয় সহ একের পর এক থিম করে তাঁরা কার্যত জেলার নজর কাড়ে। ফি বছর উদ্যোক্তারা কি থিম করে, সবাই সেই তাকিয়ে থাকেন। এবারে থিমে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। কয়েকদিন নানা অনুষ্ঠান থাকবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন