• Thu. Oct 29th, 2026

বীরভূমের নানুরে ফের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। নানুরের থুপছড়া অঞ্চলের পালুন্দী গ্রামের একটি পুকুরপাড়ের ঝোপ থেকে প্রায় ২০টি তাজা বোমা উদ্ধার করেছে নানুর থানার বাসাপাড়া ক্যাম্পের পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে বোমা মজুত থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে পুকুরপাড়ের ঝোপ থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

তবে কে বা কারা ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বোমাগুলি উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন