বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড আমজাদ হোসেন রবিবার পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের যামনা অঞ্চলে প্রচার কর্মসূচি করেন। এই কর্মসূচি চলাকালীন তিনি দলের প্রয়াত নেতা কমরেড রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
প্রচার পথসভায় কমরেড আমজাদ হোসেন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং বামফ্রন্ট সরকার গঠিত হলে সেগুলি সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাম কর্মী-সমর্থকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

