• Fri. May 15th, 2026

দিন-দুপুরে পান্ডুয়াতে এক যুবকের ছুরি মেরে ছিনতাই।

BySS Bangla News

Mar 31, 2026

প্রায় তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের ভোটগ্রাম এলাকার বাসিন্দ বছরে একুশের যুবক সোমনাথ বাউলদাস আজ সোমবার দুপুর দুটো নাগাদ পান্ডুয়া কালনামোর সংলগ্ন একটি রাষ্ট্রায়াত্ত্বক ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিল। ওই যুবকের জেঠু অশোক বাউল দাস জানান কয়েকদিন পরেই তাদের বাড়িতে হরিনাম সংকীর্তন এর অনুষ্ঠান আছে। নাম গান হবে তিন দিন ধরে। যেখানে নরনারায়ন সেবা আয়োজন করা হয়েছে। প্রতিবছর তাদের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সেই কারণেই এই টাকা তুলে নিয়ে যাচ্ছিল ব্যাংক থেকে সোমনাথ। স্কুটি চালিয়ে বাড়ি যাবার পথে সরাই গ্রামে ঢুকতেই ফাঁকা রাস্তায় দুটি বাইকে করে মোট চারজন অজানা ব্যক্তি তাকে হামলা করে বলে অভিযোগ। তার মাথার পিছন দিকে সজোরে আঘাত করে। ছুরি দিয়ে আঘাত করে তার হাতে। রাস্তার অদূরে স্কুটি সহ ছিটকে পড়ে যায় সোমনাথ। তার স্কুটির ডিকিতে থাকা নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই চার ব্যক্তি। সোমনাথকে স্থানীয়রা আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে এসে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন