• Wed. Aug 12th, 2026

রাস্তায় দুদিকে দাঁড়িয়ে আছে গাড়ি ক্ষোভ বাসিন্দাদের

BySS Bangla News

Feb 17, 2026

শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ড এবং ১২ নম্বর ওয়ার্ড চাইতে বেশি সমস্যায় ভুগছে। রাস্তার দুদিকে দাঁড়িয়ে আছে দু চাকা এবং চার চাকার যান। সব মিলিয়ে বেসামাল শিলিগুড়ির মানুষ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন অসুবিধার মধ্যে থাকলেও তারা কিছু বলতে সাহস করেন না। কারণ যারা ওইভাবে রাস্তার উপরে দু চাকা এবং চার চাকার গাড়ি রেখে যান তারা ওই এলাকারই মানুষ। রাস্তার দিকে ওইভাবে গাড়ি রাখবার কারণে সমস্যায় ভুগেন বয়স্ক এবং বাচ্চার। বারবার আবেদন করলেও কোন কাজ হয়নি হলে জানাচ্ছেন তারা। সকালবেলা গাড়ি দেখে চলে যান তারা। আবার বিকাল বেলা আসেন, ততক্ষণ গাড়ি ওই এলাকায় পড়ে থাকে। গাড়ি রাখার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল এবং রেস্টুরেন্ট। ওই হোটেল এবং রেস্টুরেন্টে খেতে আসেন অনেকে, পার্কিংয়ের জায়গা নাই। ফলে সেই সমস্যা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন দিন রাতে এই সমস্যা। বারবার পুরসভা কে জানিয়ে কোন লাভ হয়নি। সমস্যা যেখানে ছিল সেখানেই থেকে গেছে। জানালেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন