শিলিগুড়িতে দিনের বেলায় পথ কুকুর দের দাপট। রাস্তা দিয়ে চলতেই ভয় পান হেঁটে চলা পথচারীরা। পথ কুকুর দের দাপট বেড়েই চলেছে শিলিগুড়িতে। গোটা শিলিগুড়ি শহরে পথ কুকুর দের দাপটে রাস্তা দিয়ে চলতে ভয় পান পথচারীরা। বিশেষ করে সন্ধ্যা বেলায় বয়স্ক এবং বাচ্চারা রাস্তা দিয়ে চলতে ভয় পান। কুকুরদের দাপট এতটাই বেড়েছে দুই চাকার গাড়ির মালিকদের মাঝে মাঝে থেমে যেতে হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হওয়া মানুষের লাইন দেখতে পাওয়া যাবে। সাধারণ মানুষের জন্য পুরসভা কেই দায়ী করছেন। অনেকেই বলছেন পুরসভা যদি সচেষ্ট হত তবে এতদূর কোন ঘটনাই আসতো না, আজকে পুরো সভা পথ কুকুর দের নিয়ে চিন্তা করেনি, সেই কারণেই এই অবস্থা। শহর শিলিগুড়ি জুড়ে পথ কুকুররা রাস্তায় ঘিরে চলছে। রাস্তা দিয়ে চলা যায় না, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। মাঝে …

