দলীয় নির্দেশে জামালপুর ব্লকে বি এল এ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এস আই আর এ খুব ভালো ভাবে কাজ করার জন্য দলীয় নির্দেশে জামালপুর ব্লকে তৃণমূল কংগ্রেস জামালপুর ব্লক পার্টি অফিসে ব্লকের সমস্ত অঞ্চলের প্রায় ৫১৬ জন বি এল এ ২ ও বুথ সভাপতিদের সম্বর্ধনা জানানো হলো। প্রত্যেক দলীয় উত্তরীয়, উন্নয়নের পাঁচালীর ডায়েরি, একটি ট্রেন, একটি ক্যালেন্ডার, ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির একটি করে শুভেচ্ছা বার্তা দেয়া হয়, যাতে তিনি সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। দলেরই কর্মীদের সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলক কুমার মাঝি, সহ-সভাপতি ভূতনাথ মালিক, ইত্যাদি প্রমুখ নেতৃত্ব বৃন্দ।

