• Tue. Feb 17th, 2026

লক্ষ্মী এলো ঘরে ছবির প্রদর্শনীতে দলের মহিলা কর্মীদের সাথে একইসঙ্গে ব্লক সভাপতি।

BySS Bangla News

Feb 17, 2026

দলীয় নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলে চলছে লক্ষ্মী এলো ঘরে ছায়াছবি দেখানোর কাজ। ব্লকের নেতৃত্বরা প্রতিটি অঞ্চলে অঞ্চলে জামালপুর ২ নং অঞ্চলে জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মহিলা কর্মীদের সাথে দেখলেন লক্ষ্মী এলো ঘরে ছবি। শুধুমাত্র দলীয় কর্মী নয় অনেক সাধারণ মহিলা উপস্থিত হয়েছিলেন এই ছবি দেখার জন্য। উপস্থিত ভদ্র মহিলাদের উদ্দেশ্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার মহিলাদের স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। যার ফলশ্রুতিতে লক্ষী ভান্ডার হাজার থেকে দেড় হাজার টাকা করেছেন। ২১ থেকে ২৫ বছর বয়সী মহিলাদের যারা লক্ষী ভান্ডার পাচ্ছেন না তাদের যুব সাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে ।শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর করার জন্য। তাই আসুন না বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জিতিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান জামালপুর ব্লকের ব্লক সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হোম পেজ
এক নজরে
দেশ
খেলা
বিনোদন